০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পুঁজিবাজারে আসছে সুজুকির প্রস্তুতকারক র‍্যানকন মোটরবাইকস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:০৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • 25

বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের প্রস্তুতকারক ও একমাত্র অনুমোদিত পরিবেশক প্রতিষ্ঠান র‍্যানকন মোটরবাইকস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে। কোম্পানিটির প্রস্তাবিত তালিকাভুক্তির প্রক্রিয়ায় করপোরেট ও পুঁজিবাজারবিষয়ক উপদেষ্টা হিসেবে লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেড এবং ইস্যু ব্যবস্থাপক হিসেবে সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) র‍্যানকন মোটরবাইকস, লায়ন সিটি অ্যাডভাইজরি ও সিবিসি ক্যাপিটালের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় লায়ন সিটি অ্যাডভাইজরি র‍্যানকন মোটরবাইকসকে করপোরেট ও পুঁজিবাজারসংক্রান্ত পরামর্শসেবা দেবে। অন্যদিকে, সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট প্রস্তাবিত তালিকাভুক্তির পুরো প্রক্রিয়া ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে র‍্যানকন মোটরবাইকসের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী এবং লায়ন সিটি অ্যাডভাইজরির নির্বাহী পরিচালক এরশাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে র‍্যানকন মোটরবাইকসের ঊর্ধ্বতন কর্মকর্তা আহসান হাকিম, ফারহানা করিম, ইমরান জামান খান ও আবু জাফর সিদ্দিক উপস্থিত ছিলেন। লায়ন সিটি অ্যাডভাইজরির পক্ষে আবদুল্লাহ আল ফয়সালসহ অন্যান্য কর্মকর্তা এবং সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্টের পক্ষে রবিউল হোসেন উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত তালিকাভুক্তিকে বাংলাদেশের পুঁজিবাজারে র‍্যানকন মোটরবাইকসের প্রবেশের পাশাপাশি দেশের আর্থিক ব্যবস্থায় কোম্পানিটির অংশগ্রহণ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংগৃহীত তথ্য অনুযায়ী, টানা দুই বছর বিক্রি কমার পর ২০২৫ সালে বাংলাদেশে মোটরসাইকেলের বার্ষিক বিক্রি বেড়ে ৪ লাখ ৬৬ হাজার ৮৫৮ ইউনিটে দাঁড়িয়েছে। ২০২৪ সালে বিক্রির পরিমাণ ছিল ৩ লাখ ৯২ হাজার ১৩০ ইউনিট। অর্থাৎ এক বছরে বিক্রি বেড়েছে প্রায় ১৯ শতাংশ।

এর আগে ২০২৩ সালে অর্থনৈতিক অনিশ্চয়তা ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে মোটরসাইকেলের চাহিদায় বড় ধরনের পতন দেখা যায়। ওই বছর বিক্রি প্রায় ৩৫ শতাংশ কমেছিল। তবে ২০২৫ সালে বাজার ঘুরে দাঁড়ালেও ২০২২ সালের সর্বোচ্চ ৬ লাখ ৪ হাজার ৪৭৯ ইউনিট বিক্রির রেকর্ড এখনও অতিক্রম করতে পারেনি মোটরসাইকেল খাত।

বাজারের পুনরুদ্ধারে জাপানি ব্র্যান্ডগুলো উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৯৩ হাজার ৮৩৮টি মোটরসাইকেল বিক্রি করে ২০ দশমিক ১ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষে রয়েছে সুজুকি। এর পরের অবস্থানে রয়েছে ইয়ামাহা, যার বাজার হিস্যা ১৯ দশমিক ৭ শতাংশ। আর হোন্ডার বাজার হিস্যা ১৭ দশমিক ৮ শতাংশ।

মোটরসাইকেল বাজারে সুজুকির শক্তিশালী অবস্থান এবং র‍্যানকন মোটরবাইকসের প্রস্তাবিত তালিকাভুক্তির উদ্যোগ পুঁজিবাজারে নতুন একটি মোটরসাইকেলভিত্তিক কোম্পানির প্রবেশের সম্ভাবনা তৈরি করেছে।

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজারে আসছে সুজুকির প্রস্তুতকারক র‍্যানকন মোটরবাইকস

প্রকাশিত : ০৪:০৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬