১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 41

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল ১১টা ১০ মিনিট পর্যন্ত ডিএসইতে মোট ২৬১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ বেড়ে ৫ হাজার ৬১৮ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএস৩০ সূচক ০ দশমিক ৭৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ বেড়ে ২ হাজার ১২৩ দশমিক ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৩ দশমিক ৮৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ বেড়ে ১ হাজার ১২৩ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময়ে ডিএসইতে মোট ৬৭ হাজার ৩৯১টি লেনদেন হয়েছে। লেনদেনে হাতবদল হয়েছে ৭ কোটি ২৭ লাখ ৩৮ হাজার ৯৬টি শেয়ার ও ইউনিট।

বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ২৩৯টির দর বেড়েছে। বিপরীতে ৬৯টির দর কমেছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থানে চলছে লেনদেন

প্রকাশিত : ১২:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬