গত সপ্তাহে (১৩-১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির শেয়ার দর ১৫ দশমিক ৯৪ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – সাইফ পাওয়ারটেকের ১০ দশমিক ৩৪ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১০ দশমিক ০৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৮৬ শতাংশ শেয়ার দর কমেছে।
এছাড়াও মাইডাস ফাইন্যান্সের ৭ দশমিক ৮৪ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৭ দশমিক ২৭ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৬৩ শতাংশ, বেক্সিমকোর ৬ দশমিক ৫১ শতাংশ, বিডি থাইয়ের ৬ দশমিক ৩৩ শতাংশ ও তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ০৪ শতাংশ শেয়ার দর কমেছে।
অনলাইন ডেস্ক 
















