সোমবার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে দূর্বল ও পঁচা কোম্পানির দাপট দেখা গেছে। যেখানে বন্ধ কোম্পানিও স্থান করে নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডমিনেজ স্টিলের সর্বোচ্চ শেয়ার দর কমেছে। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৭ শতাংশ কমার মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- নূরানি ডাইংয়ের ৯ দশমিক ৫২ শতাংশ, আইসিবি এএমসিএল ২য় ফান্ডের ৯ দশমিক ৪১ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৭ দশমিক ৩৫ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৮ দশমিক ১১ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৭ দশমিক ৩০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৭ দশমিক ২১ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ১৬ শতাংশ, ফেমিলিটেক্স বিডির ৬ দশমিক ৯০ শতাংশ ও এসইএমএল গ্রোথ ফান্ডের ৬ দশমিক ৬৭ শতাংশ দর কমেছে।
অনলাইন ডেস্ক 
















