০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

বাস, অটোরিকশা ও বোরাকের ত্রিমুখী সংঘর্ষে ভোলার সদর উপজেলার গুইংঘারহাটে তিনজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গুইংঘারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও পাঁচজন। এ দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা রাস্তা অবরোধ করে।

নিহতরা হলেন সোহাগ, আজিজ ও মিরাজ। আহতরা হলেন ইউসুফ, ইমন, খোকন মাঝি, পারুল বেগম ও জিয়াসমিন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয়রা আহত ইউসুফ, ইমন, খোকন মাঝি, পারুল বেগম ও জিয়াসমিনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে ইমন ও ইউসুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ভোলা থেকে একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন যাচ্ছিল। বাসটি গুইংঘারহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে থেকে আসা একটি রিকশা ও বোরাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহাগ, আজিজ ও মিরাজ নামের তিনজন নিহত হন। এ ছাড়া এ দুর্ঘটনায় পাঁচজন আহত হন।

জনপ্রিয় সংবাদ

ভোলায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ০৮:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১