১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পাঁচ রোহিঙ্গা ক্যাম্পে ‘কঠোর লকডাউন’

কক্সবাজারের টেকনাফ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ শুক্রবার থেকে ১০ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পগুলোর মধ্যে কুতুপালংয়ের পাঁচটি মেগা ক্যাম্পেও ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী জানান, কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সীমান্ত উপজেলা টেকনাফে আজ ২১ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনার সংক্রমণ বৃদ্ধি এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় এই উপজেলায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে উপজেলায় মাইকিং করা হচ্ছে।

এছাড়া হঠাৎ করে রোহিঙ্গাদের মধ্যে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উখিয়া উপজেলার কুতুপালংয়ের পাঁচটি মেগা ক্যাম্পে আজ থেকে ৩১ মে পর্যন্ত ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

পাঁচ রোহিঙ্গা ক্যাম্পে ‘কঠোর লকডাউন’

প্রকাশিত : ০৩:১৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১