Logo

বিএনপির আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অঙ্কের মতো : ওবায়দুল কাদের

গণতন্ত্রের ফেরিওয়ালা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিএনপির আন্দোলনের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির মুখে আন্দোলনের কথা গত একযুগের বেশি সময় ধরে শুনে আসছে জনসাধারণ। আন্দোলন আর দেখে না জনগণ।

তাদের আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অঙ্কের মতোই। বিএনপির মুখে এক অন্তরে আরেক। কথায় কাজে কোনো মিল নেই তাদের। আষাড়ারের মেঘের মতো দেখা দিয়ে আবার হারিয়ে যায়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার সকালে তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন। তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, মরণঘাতী কর্মসূচি সরকার নয়, বিএনপিই পালন করছে।

আরো পড়ুন : টিকা তৈরির পাশাপাশি বৈশ্বিক চাহিদাও মেটাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব বিএনপি ছিল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদের পুনর্বাসন করেছে। আগুন-সন্ত্রাসের মতো মরণঘাতী কর্মসূচির জনক বিএনপি বলে মনে করেন ওবায়দুল কাদের।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬