Logo

চট্টগ্রামে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

পরিবহন ‘ধর্মঘট’
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে জনদুর্ভোগের কথা বিবেচনা করে মহানগরীতে পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল রোববার সকাল থেকে চলবে অভ্যন্তরীণ সব রুটের বাস। শনিবার দুপুরে এই সিদ্ধান্ত নেয় পরিবহণ মালিক সমিতি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, রোববার সকাল ৬টা থেকে চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহণ চলবে। সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বাধা দিয়ে, রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছে একটি পক্ষ। সে জন্য ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

আরো পড়ুন : শীতে শিশুদের বাড়তি সতর্কতায় যা জানা অত্যাবশ্যক

তবে শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা  বলেন, কেন্দ্রীয়ভাবে ধর্মঘট আহ্বান করা হয়েছে। কেউ প্রত্যাহার করলে এ বিষয়ে আমরা কিছু জানি না। এখনও কোনো সিদ্ধান্ত পাইনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬