Logo

টটেনহামের বিরুদ্ধে জয় পেল রোনাল্ডোর ম্যানইউ

রোনালদো
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গোলে পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিনসন কাভানি ও মার্কাস র‌্যাশফোর্ডও গোল করেছেন। এতে টটেনহাম হটস্পারের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে উলে গুনার সুলশারের দল।

শনিবার টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগে জেতার পর ১৭ পয়েন্ট নিয়ে রোনাল্ডোর ম্যানইউ উঠে এলো পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।

খেলার ৩৯ মিনিটে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে শেষ হয় প্রথমার্ধ।  এরপর দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এদিনসন কাভানি। ম্যাচের একেবারে শেষের দিকে ৮৬ মিনিটে ব্যবধান আরও বাড়ান মার্কাস র‌্যাশফোর্ড।

আরো পড়ুন : গণমাধ্যমের প্রচারনা না থাকলেও জমজমাট ইসলামি বইমেলা

এদিন ম্যানইউ গোলের উদ্দেশে শট নেয় ১০টি। যার মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। অপরদিকে টটেনহাম গোলের উদ্দেশে শট নেয় ৯টি। যার কোনোটিই ছিল না লক্ষ্যে।

এ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এল ম্যানইউ। সমান পয়েন্ট নিয়ে ছয়ে আছে আর্সেনাল। অপরদিকে টটেনহামের পয়েন্ট ১৫। এখন দলটির অবস্থান ৮ নম্বরে।

২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল ও ২০ পয়েন্ট নিয়ে তিনে আছে সিটি। ১৭ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম আছে চার নম্বরে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬