Logo

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

ছাত্রদল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে। রাজধানীতে করা মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আকরামুল হাসান মিন্টু আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ায় জজকোর্ট এলাকায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে ছাত্রদল নেতা কর্মীরা।

আকরামুল হাসান মিন্টু’র মুক্তির দাবিতে পল্টন এলাকায় সন্ধ্যায় মিছিল বের হলে পুলিশ বাঁধা দেয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের আকরামুল হাসান মিন্টু’র মুক্তির দাবিতে শ্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা।

আরো পড়ুন :  কুমিল্লার ঘটনায় অভিযুক্তকে ধরিয়ে দেন তিন ছাত্রলীগ নেতা

ভিজিট করুন : https://www.deshshamachar.com

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬