Logo

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের ৪ জন নিহত

রোহিঙ্গা ক্যাম্প
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্ততপক্ষে ৭জন। শুক্রবার ভোরে উখিয়ার ১৮নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হাতাহতের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।

তিনি বলেন, কী কারণে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অস্ত্রসহ একজনকে আমরা আটক করেছি। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চারজন নিহত হয়েছেন। আরও ৭ জনকে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন : সুপার টুয়েলভে বাংলাদেশ, দেখে নিন সময় সূচি

অরো পড়ুন : কুমিল্লার ঘটনায় অভিযুক্তকে ধরিয়ে দেন তিন ছাত্রলীগ নেতা

ভিহজট করুন : https://www.facebook.com/Desh.Shamachar

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬