Logo

ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক কুমিল্লা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কুমিল্লা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। এতে আরও বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান, মুহাম্মদ শাব্বির ও মোঃ মাহবুব আলম এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল এমরান।

ইসলামী ব্যাংক কুমিল্লা জোনপ্রধান মোঃ মাহবুব এ আলম এর সভাপতিত্বে জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

আরো পড়ুন- অলিম্পিক থেকে রোমান সানার বিদায়

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬