Logo

ইসলামী ব্যাংক সিলেট জোনের শরীআহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক সিলেট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ জুলাই, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সিলেট জোনের “ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার ১০ জুলাই শনিবার অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ডাইরেক্টর ড. মোহাম্মদ সালেহ জহুর এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী। ব্যাংকের সিলেট জোনপ্রধান শিকদার মো. শিহাবুদ্দীন এর সভাপতিত্বে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা এবং সিলেট জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন- অবৈধদের ফেরত পাঠাতে মালয়েশিয়া বিমানবন্দরে বিশেষ কাউন্টার

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬