Logo

বুরকিনা ফাসোতে হামলায়, নিহত ১১

হামলায়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জুন, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে নিরাপত্তা বাহিনীর ওপর চোরাগোপ্তা হামলায় নিহত কমপক্ষে ১১ পুলিশ সদস্য। এখনো নিখোঁজ আরও ৪ জন।

মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুসারে, ইরগাও এলাকায় ত্রাণ বিতরণের সময় তাদের ওপর চালানো হয় হামলা। নিখোঁজদের সন্ধানে চলছে জোরালো তল্লাশি অভিযান। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

জুনের শুরুতেই অঞ্চলটিতে হয়েছে বড় ধরনের সহিংসতা। সেসময় প্রাণ হারান কমপক্ষে ১৬০ জন; ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন অন্তত ৭ হাজার পরিবার। দেশটির সরকারের হিসাবেই আঞ্চলিক সহিংসতায় চলতি বছর গৃহহীন হয়েছেন দেড় লাখের মতো মানুষ। যাদের ৮৪ শতাংশই নারী ও শিশু।

আরও পড়ুনঃ- পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৭, আহত ১৩

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬