Logo

নির্বাচন কমিশনের হাতেই এনআইডি কার্যক্রম থাকা উচিত: সিইসি

পৌরসভা নির্বাচন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা মন্তব্য করে বলেছেন, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের হাতেই থাকা উচিত।

আজ রোববার (৩০ মে) দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

নুরুল হুদা বলেন, ভোটার তালিকা ও এনআইডি আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করলে সংকট তৈরি হবে। এনআইডি ভোটার তালিকার একটি বাই প্রোডাক্ট। এই কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিলে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার মধ্যে জটিলতা তৈরি হবে।

সরকার বিষয়গুলো আমলে নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশা প্রধান নির্বাচন কমিশনারের। আগামীকাল সোমবারের (৩১ মে) মধ্যে কমিশনের অবস্থান জানিয়ে কেবিনেটে চিঠি দেয়ার কথা জানান কে এম নুরুল হুদা।

আরো পড়ুন- বিএনপি নেতা আসলামের জামিন, মুক্তিতে বাধা নেই

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬