Logo

পর্যটকদের জন্য কোয়ারেন্টিন তুলে নিচ্ছে আবুধাবি

পর্যটকদের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ মে, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক পর্যটকদের জন্য ১ জুলাই থেকে কোয়ারেন্টিন বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আবুধাবি। দেশটির পর্যটন করপোরেশনের এক মুখপাত্র জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতকে আরো পর্যটকবান্ধব করে তুলতে তারা কাজ করছেন। খবর অ্যারাবিয়ান বিজনেস।

১ জুলাই থেকে কোন কোন দেশের পর্যটকদের কোয়ারেন্টিন থাকতে হবে না, তার একটি তালিকা প্রকাশ করা হবে। তবে ১ জুলাইয়ের পরও ভারতসহ বেশকিছু দেশের পর্যটকদের কোয়ারেন্টিন বিধি পালন করতে হবে।

করোনার প্রাদুর্ভাব বেশি এমন দেশ থেকে ভ্রমণের ক্ষেত্রে দুটি পরীক্ষার প্রয়োজন পড়বে। ভ্রমণের আগে একবার এবং আবুধাবিতে পৌঁছানোর পর আরেকবার করোনা পরীক্ষা করাতে হবে ভ্রমণকারীদের।

আরো পড়ুন- পর্যটকদের জন্য খুলছে স্পেনের দরজা

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬