Logo

ভারতীয় ধনীরা দেশ ছেড়ে পালাচ্ছেন

ভারতীয়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ভারতে করোনায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে । এদিকে করোনাভাইরাস থেকে বাঁচতে ভারতীয় ধনীরা দেশ ছেড়েছেন দলে দলে । খবর, ভারতীয় গণমাধ্যম বিজনেস ইনসাইডারের।

ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকরের আগ মুহূর্তে আকাশপথে পরিবারসহ সম্পদশালী অনেকে দেশ ছেড়েছেন। কেউ কেউ ব্যক্তিগত উড়োজাহাজ ও বিশেষ ফ্লাইটে করেও দেশ ছেড়েছেন। এদের অধিকাংশের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য। এরই মধ্যে আরব আমিরাত সরকারের ঘোষণা অনুযায়ী ২৫ এপ্রিল থেকে ১০ দিনের জন্য ভারত থেকে আসা সব ধরনের ফ্লাইট নিষেধাজ্ঞার আগেই বিভিন্ন বিমানে দেশ ছেড়েছেন ধনী ব্যক্তিরা।

এদিকে, বার্তা সংস্থা এএফপিকে এয়ার চার্টার সার্ভিস ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, ‘ (২৪ এপ্রিল) আমাদের ১২টি ফ্লাইট ছিল দুবাইয়ে। প্রত্যেকটি ফ্লাইটের একটি সিটও ফাঁকা যায়নি।’ বিশেষ ফ্লাইট ও ব্যক্তিগত উড়োজাহাজে চেপে দেশ ছাড়ার জন্যে ভারতের ধনীরা রীতিমতো উন্মাদের মত আচরণ করছেন।’

এদিকে, করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর হার দিন দিন রেকর্ড হচ্ছে ভারতে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এদিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছে তিন লাখ ৫৪ হাজারের বেশি মানুষের শরীরে। একই সময়ে মারা গেছে দুই হাজার ৮০৬ জন। গত এক সপ্তাহে সাড়ে ২২ লাখ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুনঃ- ভারতকে জরুরি চিকিৎসা সরঞ্জাম দিতে চায় বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬