১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ভারতকে জরুরি চিকিৎসা সরঞ্জাম দিতে চায় বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • 105

করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতকে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিতে চায় বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে করোনা পরিস্থিতির দ্রুত অবনতির প্রেক্ষাপটে দেশটির জনগণের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার। ভারতকে বাংলাদেশ সরকারের সহায়তার মধ্যে থাকছে প্রায় ১০ হাজার অ্যান্টিভাইরাল ইনজেকশন ও মুখে গ্রহণের ওষুধ, ৩০ হাজার পিপিই, কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি ও অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট।

করোনা সংক্রমণের বিস্তারে ভারতে মানুষের মৃত্যুতে বাংলাদেশ সরকার গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আরও পড়ুনঃ- এশিয়ার ১০০ বিজ্ঞানীর তালিকায় তিন বাংলাদেশি নারী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সংকটময় সময়ে বাংলাদেশ তার ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের পাশে আছে। ভারতের প্রতি বাংলাদেশ সংহতি জানাচ্ছে। মানুষের জীবন বাঁচানোর সম্ভাব্য সব উপায়ে সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভারতকে জরুরি চিকিৎসা সরঞ্জাম দিতে চায় বাংলাদেশ

প্রকাশিত : ০২:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১