Logo

দিল্লিতে হাসপাতাল অক্সিজেনের জন্য হাহাকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ভারতের রাজধানী দিল্লিতে নমুনা পরীক্ষা করতে আসা প্রতি তিন জনে একজন ‘করোনা পজিটিভ’ হচ্ছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র সরকারের কাছে হাসপাতাল শয্যা বাড়ানোর আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে রেকর্ড ২৫ হাজার ৫০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দিল্লিতে দুই কোটির বেশি মানুষের বসবাস। সোমবার আইসিইউ বেডের সংখ্যা একশ’র নিচে নেমে এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। হাসপাতালে বেড না পাওয়া, অক্সিজেন সিলিন্ডার এবং ওষুধ না থাকা নিয়ে অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসে যাচ্ছে।

সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সবচেয়ে উদ্বেগের বিষয় হল, গত ২৪ ঘণ্টায় ‘পজিটিভ’ হওয়ার হার ২৪ শতাংশ থেকে বেড়ে প্রায় ৩০ শতাংশ হয়ে গেছে। সংক্রমণ খুব দ্রুত বাড়ছে। হাসপাতালগুলো দ্রুত রোগীতে ভর্তি হচ্ছে যাচ্ছে।”

‘হাসপাতাল শয্যা এবং অক্সিজেন সরবরাহ বাড়ানো কতটা জরুরি হয়ে পড়েছে’ সেটা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় প্রশাসনকে জানিয়েছেন। এখন স্কুলগুলোকে অস্থায়ী হাসপাতাল বানানো হচ্ছে।

রোববার সেখানে দুই লাখ ৬১ হাজার ৫০০ নতুন রোগী শনাক্ত হয়। এদিন একদিনে রেকর্ড ১,৫০১ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু এক লাখ ৭৭ হাজার ১৫০ জন।

আরো পড়ুন-  ভারত সীমান্তে চীনের রকেটলঞ্চার মোতায়েন

দেশে সংক্রমণ ও মৃত্যু যত বাড়ছে মোদী প্রশাসনের উপর চাপও তত বাড়ছে। স্বাস্থ্য খাতের এ চরম সংকট মোদী প্রশাসন যেভাবে অবহেলা করছে তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

অন্যদিকে চলছে স্থানীয় সরকার নির্বাচন। যেখানে খোদ মোদী এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেরাই বড় বড় সমাবেশের আয়োজন করছেন। যেসব সমাবেশে ন্যূনতম স্বাস্থ বিধি মানা হচ্ছে না।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬