Logo

হাসপাতালে ভর্তি আমানউল্লাহ আমান

আমানউল্লাহ আমান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ।

আজ শনিবার দুপুরে বিএনপি এই নেতার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে হাসপাতালে ভর্তি হন তিনি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, আমানউল্লাহ আমানের করোনায় আক্রান্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমানউল্লাহ আমানের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন বলে জানান প্রিন্স।

আরও পড়ুন:- ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান ও তার পরিবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসার নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬