Logo

লকডাউনের নামে ক্র্যাকডাউন করছে সরকার: ফখরুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলছেন, চলমান লকডাউনের নামে দেশে ক্র্যাকডাউন চালাচ্ছে সরকার। এই সুযোগে মিথ্যা মামলা দিয়ে নতুন করে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, ‘২৬ মার্চের স্বাধীনতা দিবস ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা এবং পুলিশের গুলিতে ২০ জনের মতো সাধারণ মানুষ মারা গেছে। আওয়ামী লীগ ইতোপূর্বে নিজেরা ঘটনা তৈরি করে বিরোধী দল, বিশেষ করে বিএনপির ওপরে চড়াও হয়েছে। অজ্ঞতমানা মিথ্যা মামলা দিয়ে হাজার-হাজার নেতাকর্মীকে গ্রেফতার হয়রানি করেছে।

আরো পড়ুন- দেশে এখন জঙ্গি শাসন চলছে: ফখরুল

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, নিজেরা ঘটনা ঘটিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর দায় চাপাচ্ছে সরকার। অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তি দেয়ার আহ্বান জানান ফখরুল। বলেন, অন্যথায় যে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে ক্ষমতাসীনদের।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬