০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দেশে এখন জঙ্গি শাসন চলছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ নিয়ে মন্তব্য করে বলেছেন, দেশে এখন জঙ্গি শাসন চলছে । আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার ভোটারবিহীন ! মানুষের মৌলিক মানবাধিকার হরণ করে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী দু:শাসন অব্যাহত রেখে দেশকে গভীর সংকটে নিপতিত করেছে। বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদেরকে গুম, খুন ও অপহরণ, বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতনের মাত্রা এতটাই তীব্র মাত্রা ধারণ করেছে যে, দেশে যেন এখন জঙ্গি শাসন কায়েম হয়েছে।

তিনি বলেন, সরকারের অবৈধ ক্ষমতাকে নিষ্কন্টক করার জন্য বিরোধী নেতাকর্মীদেরকে গুম ও হত্যার যে সংস্কৃতি চালু করেছে সেটির আরেকজন শিকার হলেন পাবনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শেখ। তাকে ৩১ মার্চ ২০২১ থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বারংবার তার সন্ধানে সহযোগিতা করার আহবান জানানো হলেও তারা তা করেনি। গতকাল ৫ এপ্রিল স্থানীয় জনগণ তার লাশ উদ্ধার করে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদী তরুণ কন্ঠকে নিস্তব্ধ করতেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গুম করে হত্যার সুদুরপ্রসারী নীল নকশা বাস্তবায়ন করে যাচ্ছে ভোটারবিহীন আওয়ামী সরকার।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মির্জা ফখরুল বলেন, প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতার মসনদ জোর করে ধরে রাখতে ক্ষমতাসীনরা এখন আরও বেপরোয়া আচরণ শুরু করেছে। ক্ষমতার দম্ভে আওয়ামী সরকার জুলুম নির্যাতন চালাতে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে বিএনপি নেতাকর্মীদের ওপর। তাদের স্বাভাবিক জীবন যাপনের অধিকার কেড়ে নেয়া হয়েছে।

আরো পড়ুন- লকডাউন কঠোর ভাবে পালনে নির্দেশন প্রধানমন্ত্রীর

ফখরুল আরও বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের জরীপ এবং গবেষণায় দেখা যাচ্ছে বাংলাদেশে জনঅধিকার কেড়ে নেয়ার প্রেক্ষাপটে উদার গণতান্ত্রিক সূচক ও নির্বাচন ভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশ দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। ভয়াবহ দুঃশাসনে গণতন্ত্র ও মানবাধিকার বিলুপ্তপ্রায়।

জনপ্রিয় সংবাদ

দেশে এখন জঙ্গি শাসন চলছে: ফখরুল

প্রকাশিত : ০৫:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১