Logo

সিটিটিসির দায়িত্ব পেলেন আসাদুজ্জামান

আসাদুজ্জামান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের দায়িত্ব পেয়েছেন উপ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) মো. আসাদুজ্জামান।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এ নতুন দায়িত্বের মধ্য দিয়ে তিনি মনিরুল ইসলামের স্থলাভিসিক্ত হচ্ছেন।

২০১৬ সিটিটিসি গঠনের পর থেকে এ ইউনিটের নেতৃত্ব দিয়ে আসা মনিরুল ইসলাম গত মার্চে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হন। এরপর থেকে সিটিটিসি প্রধানের পদটি খালি ছিল।

আরও পড়ুন:-  সেনাপ্রধানের হাতে ১ লাখ ডোজ টিকা দিলেন ভারতীয় সেনাপ্রধান

এর আগে আসাদুজ্জামান এসবিতে উপ মহাপরিদর্শকের চলতি দায়িত্ব পালন করে আসছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬