Logo

রমজানে মসজিদে ইফতার ও সেহরির আয়োজনে নিষেধাজ্ঞা

ইফতার ও সেহরির আয়োজনে নিষেধাজ্ঞা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনা সংকটের কারনে রমজানে দেশের মসজিদগুলোতে ইফতার ও সেহরির আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। পাশাপাশি ১০টি নির্দেশনা মেনে মসজিদে জামাত আদায়ের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

জরুরি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় সরকারের এ নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

নির্দেশনায় আরো বলা হয়,  করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে খতিব ও ইমামরা দোয়া করবেন।

আরো পড়ুন- গাড়িতে নামাজ পড়বেন যেভাবে

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬