Logo

গাঁজাসহ পিতা-পুত্র আটক

গাঁজাসহ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেড় কেজি গাঁজাসহ নেত্রকোণা জেলার মদনে মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (৩১ মার্চ) মধ্যরাতে উপজেলার ফচিকা এলাকায় মদন থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ কর্তৃক আটককৃতরা হচ্ছে, মদন পৌরধীন এমদাদপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে মো: আমিনুল ইসলাম মিন্টু (৪২) এবং একই গ্রামের মো: আমিনুল ইসলাম মিন্টুর ছেলে মো: নাজমুল হক সাগর (১৯)।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই (নিরস্ত্র) মাসুদ জামালী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মদন পৌরসভাধীন ফচিকা এলাকায় অভিযান পরিচালনা করে দেড় কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

পরে আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের কোর্টে প্রেরণ করা হয়।

আরো পড়ুন- খিলক্ষেত সড়কে বাস আটকে বিক্ষোভ

এদিকে জিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত তিন আসামীকেও গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬