১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

খিলক্ষেত সড়কে বাস আটকে বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:২৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • 97

বাসে উঠতে না পেরে রাজধানীর নিকুঞ্জ এলাকার খিলক্ষেত সড়কে বিক্ষোভ করেছেন কর্মস্থলগামী যাত্রীরা। এ সময় যাত্রীরা কয়েকটি বাস আটকে রাস্তায় বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. মাসুম জানান, ৫০ শতাংশ আসনে যাত্রী নেওয়ায় অনেক যাত্রী বাসে উঠতে পারছেন না। ফলে তারা অফিসে বা গন্তব্যে যাওয়ার কোনো বাহন না পেয়ে নিকুঞ্জ এলাকার খিলক্ষেত সড়কে বিক্ষোভ করেন। বিক্ষোভের ফলে রাস্তায় কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ ছিল। পরে আমাদের টহল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এখন পুলিশ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

খিলক্ষেত সড়কে বাস আটকে বিক্ষোভ

প্রকাশিত : ১০:২৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১