Logo

কাস্টমস এজেন্টস এসোসিয়েশন নির্বাচনে মিজান-লাভলু-বাশার পরিষদের ব্যাপক সাড়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কাস্টমস এজেন্টস এসোসিয়েশন নির্বাচনী প্রচারনা জমে ওঠেছে। এরই মধ্যে ব্যাপক সাড়া মিলেছে মিজান-লাভলু-বাশার পরিষদের। দিনরাত সদস্যদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্যানের প্রার্থীরা।

এসোসিয়েশনের আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি মাসের ১৮ তারিখ। দুটি প্যানেলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন সদস্যরা। তবে প্রচারনা এবং জনপ্রিয়তায় এগিয়ে আছে মিজান-লাভলু-বাশার পরিষদ।

মিজান-লাভলু-বাশার পরিষদের নির্বাচনী পোষ্টার

কাস্টমস এজেন্টস এসোসিয়েশন নির্বাচনে মিজান-লাভলু-বাশার পরিষদে ছাতা মার্কা প্যানেলে কাস্টমস সম্পাদক পদে লড়ছেন বেলায়েত হোসেন। চাঁদপুরের তরুন মেধাবী এবং সফল এই ব্যাবসায়ী এরইমধ্যে নির্বাচনী প্রচারনায় বেশ গ্রহনযোগ্যতা পেয়েছেন।

নির্বাচন নিয়ে বেলায়েত হোসেন দেশ সমাচারের সাথে আলাপকালে বলেন- ‘নির্বাচনী প্রচারনায় ব্যাপক সাড়া পাচ্ছি আমরা। এসোসিয়েশনের সদস্যরা আমাদের মিজান-লাভলু-বাশার পরিষদের উপর আস্থা রাখবেন বলে বিশ্বাস করি’।

এসময় বেলায়েত হোসেন আরো বলেন ‘আমরা নির্বাচিত হলে সরকারের রাজস্ব আদায় নিশ্চিত করবো । পাশাপাশি সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট অধিকার আদায়ে লড়ে যাবো’

আরো পড়ুন- কাস্টমস এজেন্টস সদস্যদের পাশে থাকতে চান বেলায়েত হোসেন

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬