Logo

আইসিটি সিকিউরিটি এওয়ারনেস নিয়ে মার্কেন্টাইল ব্যাংকে কর্মশালা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ICT Security Awareness নিয়ে সম্প্রতি ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা করেছে মার্কেন্টাইল ব্যাংক। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত এ প্রশিক্ষণে ব্যাংকের ৮৭ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।

মার্কেন্টাইল ব্যাংকের চীফ টেকনোলজি অফিসার ও এসইভিপি এ.কে.এম. আতিকুর রহমান কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি, ব্যাংকের সকল স্তরে অভ্যন্তরীন ও বহিস্থ আইটি সিকিউরিটি রিস্ক বিষয় নিয়ে সচেতন থাকতে প্রশিক্ষণার্থীদের নির্দেশনা দেন।

এসময় মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক এবং আইসিটি সিকিউরিটি ইউনিটের প্রধান ও এভিপি মোঃ ফয়সাল হোসেন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- ২০ টি শাখায় ইসলামিক ব্যাংকিং সেবার উদ্বোধন করেছে মার্কেন্টাইল ব্যাংক

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬