Logo

ব্রাজিলে বাস দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি

বাস দুর্ঘটনায়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে পারানা রাজ্যের উপকূলীয় গ্যারাটুবা এলাকায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে বলে জানাগেছে। এতে আরো ৩৩ জন আহত হয়েছেন । খবর ফরাসি বার্তা সংস্থা এএফপির।

এএফপির খবরে বলা হয়েছে, সোমবার (২৫ জানুয়ারি) বাসটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলীয় সান্তা ক্যাটরিনা রাজ্যের বালনারিও কম্বোরিউ সমুদ্র উপকূলীয় রিসোর্টের দিকে যাচ্ছিল। কিন্তু বাসটি গ্যারাটুবা এলাকায় পৌঁছানোর পর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ভয়াবহ এ ঘটনায় বাসটির চালকও গুরুতরভাবে আহত হয়েছেন। যদিও তাঁকে দুর্ঘটনার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, বাসটি উত্তরাঞ্চলীয় রাজ্য পারার অনানিন্দুয়া শহর থেকে কম্বোরিউ সমুদ্র উপকূলীয় রিসোর্টে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

আরো পড়ুন- দিল্লিতে পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬