Logo

ভারত কিছু ভ্যাকসিন উপহার দেবে: স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিন উপহার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ভারত সরকার কিছু ভ্যাকসিন উপহার হিসেবে পাঠাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। পাশাপাশি ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভারত থেকে ভ্যাক্সিনের প্রথম লট আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ আগামী ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভ্যাক্সিনের প্রথম লট চলে আসবে বলে আমরা আশা করছি। ভারত সরকার আমাদেরকে কিছু ভ্যাকসিন উপহারসরূপ দেবে। সেটাও আমরা আশা করছি যেকোনও সময় চলে আসবে। এর পাশাপাশি অন্যান্য যারা টিকা তৈরি করছে যেমন রাশিয়া, সানোফি, মর্ডানা, ফাইজারের সঙ্গে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভারত কী পরিমাণ ভ্যাকসিন দিচ্ছে সেটার সংখ্যা এখনই বলতে পারবো না আমরা। তবে সেটা বেশ ভালো পরিমাণ। অল্প সময়ের মধ্যে চলে আসবে। প্রথম লট পাওয়ার আগেও উপহারের ভ্যাকসিন চলে আসতে পারে।’

আরও পড়ুন :- বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে বিকেলে

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬