১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে বিকেলে

ইংরেজি নতুন বছরের একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন বসতে যাচ্ছে আজ সোমবার। বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। এটি চলতি সংসদের ১১তম অধিবেশন। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদে ভাষণ দেবেন।

করোনা মহামারীর কারণে এ অধিবেশনে কঠোর স্বাস্থ্যবিধি মেনে কার্যদিবস সংক্ষিপ্ত হবে। শুধু কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এমপি, মন্ত্রী ও সংসদের সংশ্লিষ্টরা সেখানে প্রবেশের অনুমতি পাবেন।

প্রতি বছর শীতকালীন এ অধিবেশন সাধারণত দীর্ঘ হলেও এবারের অধিবেশন বিরতি দিয়ে ১০-১২ কার্যদিবস চলবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাষ্ট্রপতির ভাষণের পর বৈঠক মুলতবি করা হবে। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে, সেই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে। সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার আগে ও পরে অন্তত ১০টি বিল পাস এবং ৫-৭টি বিল উত্থাপিত হবে। ইতোমধ্যে আইন শাখায় ছয়টি বিল জমা পড়েছে এবং দু-তিন দিনের মধ্যে আরও বেশ কয়েকটি বিল জমা পড়বে।

যেসব বিল ইতোমধ্যে জমা পড়েছে তার মধ্যে রয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০২১, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২১, আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ, সংশোধন) বিল-২০২০, কোম্পানি আইন বিল-২০২০ ইত্যাদি।

এর আগে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের দশম ও বিশেষ অধিবেশন গত বছরের ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় শুরু হয়ে ২০ নভেম্বর শেষ হয়। এ অধিবেশনে মোট ৯টি বিল পাস করা হয়। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

আরও পড়ুন :- মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

জনপ্রিয় সংবাদ

বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে বিকেলে

প্রকাশিত : ১২:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১