Logo

মাছের ডিমের অবাক করা স্বাস্থ্য উপকারিতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বলাহয় আমরা মাছে ভাতে বাঙালি। মাছ বাঙালির অতি পছন্দের একটি খাবার। মাছের পাশাপাশি মাছের ডিমও অনেকের পছন্দ। এর রয়েছে নানা উপকারী উপাদান, যা শরীরকে সুস্থ রাখে।

আসুন জেনে নেওয়া যাক মাছের ডিমের স্বাস্থ্য উপকারিতা:-

চোখ ভালো রাখতে

মাছের ডিমে আছে ভিটামিন-এ। এই ভিটামিন চোখ ভালো রাখতে সাহায্য করে। এছাড়া ডিএইচএ ও ইপিএ শিশুদের চোখের জ্যোতি বৃদ্ধি করতে এবং রেটিনার কার্যকারিতাকে উন্নত করতে গুরুত্বপূর্ণ।

হাড় শক্ত করতে

হাড়কে শক্ত করতে, দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে।

রক্তচাপ নিয়ন্ত্রণে

মাছের ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেহের ভেতরে রক্ত জমাট বাঁধতে দেয় না। এছাড়া প্রদাহ হ্রাস করতে সহায়তা করে, যা উচ্চ রক্তচাপের হাত থেকে দেহকে রক্ষা করে।

রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হ্রাস

রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হাত, পা, কনুই, হাঁটু, কবজি ও গোড়ালির গাঁটকে প্রভাবিত করে। মাছ ও মাছের ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এ অসুখের লক্ষণগুলো হ্রাস করতে সহায়তা করে।

অ্যানিমিয়া থেকে মুক্তি

মাছের ডিমে উপস্থিত স্বাস্থ্যকর উপাদানগুলো রক্ত পরিষ্কার করতে এবং হিমোগ্লোবিন বাড়ায়, যা অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে খুবই সহায়ক।

আরও পড়ুনঃ- দাঁড়িয়ে খাবারে যেসব ক্ষতি

হার্টের অসুখ প্রতিরোধে

হার্টের অসুখ প্রতিরোধেও এ খাবার বেশ উপকারী। এতে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন-ডি মূলত হার্টকে সুস্থ রাখে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬