আজ ১৯ মে, ২০২৬ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। দিন শেষে আজ ৪৬.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ১৯ মে, ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৮.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০৫৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১ টির, কমেছে ১৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৬.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ১৬২ টি শেয়ার ১ লাখ ৮৮ হাজার ৭০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৭৫ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয় ৭২৬ কোটি ৮ লাখ ৩১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫০ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা।
এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২১ শতাংশ বা ৩১.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৮২ লাখ ১২ হাজার ৬১৯ টাকা।
অনলাইন ডেস্ক 





















