বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও পল্লী চিকিৎসক ডাঃ মো: ইউনুস মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ১৮ মে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
ডাঃ মো: ইউনুস মিয়া ১৯৫৮ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লাড়াইরচর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন মরহুম ক্বারী আব্দুল হালিম (রহ.)।
জীবদ্দশায় তিনি শিক্ষকতার পাশাপাশি গ্রামীণ জনপদে পল্লী চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি দীর্ঘদিন নিরলসভাবে কাজ করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর অবদান এলাকাবাসীর কাছে আজও স্মরণীয় হয়ে আছে।
ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে ও মানবিক গুণাবলির অধিকারী। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
তাঁর পরিবার জানিয়েছে, ডাঃ মো: ইউনুস মিয়ার রুহের মাগফিরাত কামনায় সবাই যেন দোয়া করেন।
অনলাইন ডেস্ক 

























