০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিনিয়োগকারীরা হারালো ২ হাজার ৬৫৮ কোটি টাকা

গত সপ্তাহে (১০-১৪ মে) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ২ হাজার ৬৫৮ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ৬ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৯ হাজার ৯৯৪ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৩৩৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ২ হাজার ৬৫৮ কোটি টাকা বা ০.৩৯ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৩৯৭ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ১৫১ কোটি ২৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪৬ কোটি ১২ লাখ টাকার বা ৬ শতাংশ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বা ০.২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২৪৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৬৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৫ টির বা ৫২.৫৬ শতাংশের, কমেছে ১৪৫ টির বা ৩৭.১৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির বা ১০.২৫ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০৯ কোটি ৬৩ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৭১৫পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৮ টির দর বেড়েছে, ১২৫ টির দর কমেছে এবং ২২ টির দর অপরিবর্তিত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগকারীরা হারালো ২ হাজার ৬৫৮ কোটি টাকা

প্রকাশিত : ১১:০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬