০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ওভার ইনভয়েসিং রুখতে ব্যাংকগুলোকে বিশেষ তদারকির নির্দেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • 137

আমদানি ও রপ্তানি বাণিজ্যে ‘ওভার-ইনভয়েসিং’ এবং ‘আন্ডার-ইনভয়েসিং’ বা পণ্যমূল্য বাড়িয়ে-কমিয়ে দেখিয়ে অর্থ পাচার রোধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কঠোর তদারকির নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। সম্প্রতি একটি ব্যাংকে জালিয়াতির ঘটনা হাতেনাতে ধরা পড়ার পর আজ (৪ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠক সূত্রে জানা গেছে, একটি নির্দিষ্ট ব্যাংকে পণ্যের প্রকৃত মূল্যের চেয়ে বেশি দাম দেখিয়ে (ওভার-ইনভয়েসিং) অর্থ সরানোর একটি ঘটনা গভর্নরের নজরে আসে। কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে বিষয়টি সত্য প্রমাণিত হয় এবং সংশ্লিষ্ট ব্যাংকটিও জালিয়াতির কথা স্বীকার করে। এই ঘটনার প্রেক্ষিতে গভর্নর সাফ জানিয়ে দিয়েছেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে কোনো ধরনের মূল্য জালিয়াতি বরদাশত করা হবে না।

বর্তমানে ব্যাংকগুলো মূলত গ্রাহকের ঘোষিত মূল্যের ওপর ভিত্তি করেই আমদানির ঋণপত্র (এলসি) খোলে। এই দুর্বলতা কাটাতে গভর্নর ‘প্রাইসিং ড্যাশবোর্ড’ আধুনিকায়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক অটোমেটেড প্রাইস ভেরিফিকেশন সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন। এর ফলে আমদানিকৃত পণ্যের আন্তর্জাতিক বাজারদর যাচাই করা সহজ হবে এবং জালিয়াতি শুরুতেই ধরা পড়বে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বৈঠকে গভর্নর কেবল কড়াকড়িই নয়, বরং কিছু ক্ষেত্রে নীতি সহজীকরণেরও তাগিদ দিয়েছেন। বিশেষ করে ফ্রিল্যান্সার এবং ডিম রপ্তানিকারকরা বর্তমানে রপ্তানি আয় বা রেমিট্যান্স সংগ্রহের ক্ষেত্রে যেসব নীতিগত বাধার সম্মুখীন হচ্ছেন, তা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের কিছু নীতি বিকেন্দ্রীকরণের পক্ষেও মত দেন তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২২ ও ২০২৩ সালের তুলনায় বর্তমানে বাণিজ্যে জালিয়াতির ঘটনা কমেছে। তবে বাজারভিত্তিক সঠিক মূল্য নির্ধারণে ব্যাংকগুলোর নিজস্ব সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান।

জনপ্রিয় সংবাদ

ওভার ইনভয়েসিং রুখতে ব্যাংকগুলোকে বিশেষ তদারকির নির্দেশ

প্রকাশিত : ১০:০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬