১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মার্কিন জনগণকে রক্ষায় ইরানে হামলা: ট্রাম্প

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 92

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের জনগণকে রক্ষা করতেই ইরানে হামলা চালানো হয়েছে। শনিবার সকালে ইরানে যৌথ হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলার লক্ষ্য ‘ইরানের আসন্ন হুমকি দূর করা’।

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে মার্কিন সেনাবাহিনী ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য হল ইরানি শাসনের হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষা করা।’

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইরানে হামলার পর বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরাইল। একই পদক্ষেপ নিয়েছে ইরান।

এরআগে পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার ধীরগতিতে হতাশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের আরো কিছু আলোচনা হবে। কিন্তু তা যেভাবে চলছে, তাতে আমি খুশি নই।’

ট্রাম্প আরো বলেন, ‘আমি লক্ষ্য অর্জনের জন্য সামরিক শক্তি ব্যবহার করার বিরোধী নই। আমি সামরিক শক্তি ব্যবহার করতে চাই না, তবে কখনো কখনো তা করতে হয়। দেখা যাক কী হয়।’

জনপ্রিয় সংবাদ

মার্কিন জনগণকে রক্ষায় ইরানে হামলা: ট্রাম্প

প্রকাশিত : ০২:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬