দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (২৬ জানুয়ারী) ২৩ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২০ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৩৫ লাখ ৭৭ হাজার ১৫ টি শেয়ার ৬২ বার হাত বদলের মাধ্যমে ২০ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের সবচেয়ে বেশি ৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ডমিনেজের ৩ কোটি ৭৪ লাখ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ জিকিউ বলপেনের ৩ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 
























