০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৪৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • 133

বিদায়ী সপ্তাহে (১১-১৫ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর সাপ্তাহিক লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকার, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৬৬ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪২ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১২ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪০ শতাংশ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১২ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা, ডোমিনেজ স্টিলের ১০ কোটি ৮৫ লাখ টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৬ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৬ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা, এসিআই লিমিটেডের ৬ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা, সিমটেক্স টেক্সটাইলের ৫ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ৫ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার।

জনপ্রিয় সংবাদ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা

প্রকাশিত : ০৯:৪৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬