০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ভালো আইপিও ও শক্তিশালী মার্চেন্ট ব্যাংকের ওপর জোর বিএসইসির

শেয়ারবাজারের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা। বুধবার (০৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় বিএসইসি ভবনের কমিশন সভা কক্ষে শুরু হওয়া এই বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনের সব কমিশনার উপস্থিত ছিলেন। সভায় আরও অংশ নেন বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনায় শেয়ারবাজারের কাঠামোগত উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও বাজারবান্ধব উদ্যোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

বৈঠকে বিএসইসির পক্ষ থেকে বিএমবিএর নবনির্বাচিত নির্বাহী কমিটিকে অভিনন্দন জানানো হয় এবং শেয়ারবাজারের স্বার্থে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। কমিশনের নেতৃত্বে বাজারের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে মার্চেন্ট ব্যাংকারদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সভায় বক্তব্য দিতে গিয়ে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট—এই তিনটি ক্ষেত্রেই বিএমবিএর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, নিয়ন্ত্রক সংস্থা ও বাজারসংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টার ফলে সম্প্রতি আইপিও রুলস গেজেট আকারে প্রকাশিত হয়ে কার্যকর হয়েছে, যা যুগোপযোগী হওয়ার কারণে শেয়ারবাজারে মানসম্পন্ন নতুন কোম্পানি তালিকাভুক্তির সুযোগ বহুগুণ বাড়িয়েছে।

তিনি আরও বলেন, বিএসইসি প্রত্যাশা করে যে, বিএমবিএ ও এর সদস্য ইস্যু ম্যানেজাররা ভালো ও সক্ষম কোম্পানিগুলোকে শেয়ারবাজারে নিয়ে আসতে কার্যকর ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে কমিশন সবসময় ইতিবাচক মনোভাব বজায় রাখবে এবং ভালো কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে। একই সঙ্গে ক্যাপিটাল ফরমেশন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট ও কর্পোরেট অ্যাডভাইজরি খাতে মার্চেন্ট ব্যাংকগুলোর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি। তার মতে, নৈতিকতা ও পেশাদারিত্ব বাড়লে বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে।

সভায় বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ বলেন, প্রতিটি মার্চেন্ট ব্যাংক এবং তাদের সংগঠনের জন্য তথ্যসমৃদ্ধ ও হালনাগাদ ওয়েবসাইট ও ওয়েবপোর্টাল থাকা অত্যন্ত জরুরি। সঠিক ও যাচাইকৃত তথ্যের মাধ্যমে এসব প্ল্যাটফর্ম বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

বৈঠকে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি ইফতেখার আলম, সাধারণ সম্পাদক সুমিত পোদ্দার, সহ-সভাপতি মো. মনিরুল হক, কোষাধ্যক্ষ সৈয়দ রাশেদ হুসাইন, সদস্য গাজী মোহাম্মদ তারেক, সদস্য সুমন কুমার কুন্ডু এবং সদস্য মো. সোহেল হক উপস্থিত ছিলেন। তারা শেয়ারবাজারে মার্চেন্ট ব্যাংকগুলোর ভূমিকা আরও শক্তিশালী করতে বিএসইসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভালো আইপিও ও শক্তিশালী মার্চেন্ট ব্যাংকের ওপর জোর বিএসইসির

প্রকাশিত : ০৩:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬