০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আলহাজ্ব টেক্সটাইলের লোকসান বেড়েছে

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের রক্তক্ষরণ বাড়িয়েই চলেছে আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত ২০২৩-২৪ অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৩-মার্চ ২০২৪) আর্থিক প্রতিবেদন যেন এক ধ্বংসস্তূপের চিত্র। গত বছরের তুলনায় কোম্পানিটির লোকসান বেড়েছে আকাশচুম্বী। যা পুঁজিবাজারে চরম অস্থিরতা ও উদ্বেগের জন্ম দিয়েছে।

কোম্পানি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারপ্রতি লোকসান (EPS) দাঁড়িয়েছে ৩.৩৯ টাকা। অথচ গত বছরের একই সময়ে এই লোকসানের পরিমাণ ছিল মাত্র ০.১৫ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লোকসান বেড়েছে ৩.২৪ টাকা।

শুধুমাত্র জানুয়ারি-মার্চ ২০২৪ অর্থাৎ তৃতীয় প্রান্তিকের হিসাব ধরলেও উন্নতির কোনো লক্ষণ নেই। এই তিন মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৪১ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ০.১০ টাকা। মাত্র তিন মাসের ব্যবধানে কোম্পানিটির লোকসান বেড়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তলানিতে নিট সম্পদ (NAV)
টানা লোকসানের প্রভাবে কোম্পানিটির নিট সম্পদ মূল্যও আশঙ্কাজনকভাবে কমেছে। গত ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত হিসাব অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে মাত্র ৫.০৫ টাকায়। বিনিয়োগকারীরা এখন প্রশ্ন তুলছেন, এভাবে লোকসান বাড়তে থাকলে সাধারণ বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা কোথায়?

জনপ্রিয় সংবাদ

আলহাজ্ব টেক্সটাইলের লোকসান বেড়েছে

প্রকাশিত : ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫