০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সিভিও পেট্রোকেমিক্যালের বোনাসে সম্মতি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৩২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 149

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারীর ঘোষিত বোনাস শেয়ারে সবুজ সংকেত দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৯ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। ওই ঘোষণায় সম্মতি দিয়েছে বিএসইসি।

এদিকে বোনাস শেয়ার বিতরণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর। শেয়ারহোল্ডারদের মধ্যে বোনাস শেয়ার জমা প্রক্রিয়া রেকর্ড ডেটের পর সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

সিভিও পেট্রোকেমিক্যালের বোনাসে সম্মতি

প্রকাশিত : ১০:৩২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫