০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বাজারে তোলপাড়: এমারেল্ড অয়েলের শেয়ার দরে রহস্যময় আগুন!

  • হৃদয়
  • প্রকাশিত : ১১:০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • 374

দেশ সমাচার রিপোর্ট: শেয়ারবাজারে আবারও পুরোনো অস্বস্তির গন্ধ। তালিকাভুক্ত এমারেল্ড অয়েলের শেয়ার দর কয়েকদিন ধরেই এমন গতিতে ছুটছে, যা স্বাভাবিক বাজার আচরণের সঙ্গেই সাংঘর্ষিক। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তেও মিলেছে একই উদ্বেগ—হঠাৎ এ অস্বাভাবিক উত্থানের পেছনে ‘কোনো যুক্তিসঙ্গত কারণ’ নেই।

শেয়ার দর বাড়ার ব্যাখ্যা জানতে ডিএসই যখন কোম্পানির দরজায় কড়া নাড়ে, তখন কোম্পানির জবাব আরও চমকপ্রদ। তাদের দাবি—কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর এভাবে লাফিয়ে উঠছে। অর্থাৎ বাজারে যা হচ্ছে, সে সম্পর্কে তারাও ‘অবাক’!

কিন্তু বাজার বলছে ভিন্ন কথা। ১৬ নভেম্বর যেখানে এমারেল্ড অয়েলের শেয়ার ঘুরছিল মাত্র ১০.৭০ টাকায়, সেখানে ৩ ডিসেম্বর লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১৬.৩০ টাকায়। মাত্র ১৩ কার্যদিবসে ৫.৬০ টাকা বৃদ্ধি, শতাংশ হিসেবে প্রায় ৫২% উত্থান—এমন উল্লম্ফনের ব্যাখ্যা ‘নেই’ বললে বাজার অবশ্যই আরও সন্দিহান হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিনিয়োগকারীরা তাই আবারো দ্বিধায়—এটা কি স্বাভাবিক চাহিদা–সরবরাহ, নাকি বাজারে অদৃশ্য কোনো হাত সক্রিয়? সংশ্লিষ্টরা মনে করছেন, এমন অস্বাভাবিক গতিপ্রবাহে বিনিয়োগের আগে বাড়তি সতর্কতা না নিলে ক্ষতির ঝুঁকি থেকেই যাবে।

শেয়ারবাজার যখন স্থিতিশীলতার চাপে নড়বড়ে, ঠিক তখনই এমারেল্ড অয়েলের এই আকাশছোঁয়া দৌড় নিঃসন্দেহে বড় ধরনের প্রশ্ন তুলে দিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বাজারে তোলপাড়: এমারেল্ড অয়েলের শেয়ার দরে রহস্যময় আগুন!

প্রকাশিত : ১১:০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫