০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ডিএসইতে জোয়ার: এক সপ্তাহে বাজারমূলধন বেড়েছে ১০,৩৩৯ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (২৩–২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন হয়েছে। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী, এক সপ্তাহে ডিএসইর বাজারমূলধন বেড়েছে ১০ হাজার ৩৩৯ কোটি টাকা।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজারমূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ১৩৩ কোটি টাকা। আগের সপ্তাহের শেষে এই পরিমাণ ছিল ৬ লাখ ৮১ হাজার ৭৯৪ কোটি টাকা। ফলে সপ্তাহ ব্যবধানে বাজারমূলধন বেড়েছে ১.৫২ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইর সব সূচকই ছিল ঊর্ধ্বমুখী। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৫৯.১৩ পয়েন্ট বা ৩.২৭ শতাংশ। ডিএসই–৩০ সূচক বেড়েছে ৫৬.৩৪ পয়েন্ট বা ৩.০০ শতাংশ এবং ডিএসইএস সূচক বেড়েছে ৩৮.৫৬ পয়েন্ট বা ৩.৭৯ শতাংশ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬২৫ কোটি ৫৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের ১ হাজার ৯৮৭ কোটি ৬৭ লাখ টাকা থেকে ৬৩৭ কোটি ৯০ লাখ টাকা বেশি।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৫২৫ কোটি ১১ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৩৯৭ কোটি ৫৩ লাখ টাকার তুলনায় ৩২.০৯ শতাংশ বেশি।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। এর মধ্যে ৩৩৫টির দাম বেড়েছে, ৩২টির কমেছে, আর ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডিএসইতে জোয়ার: এক সপ্তাহে বাজারমূলধন বেড়েছে ১০,৩৩৯ কোটি টাকা

প্রকাশিত : ০২:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫