০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গুঞ্জনে কাঁপছে নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারবাজারে ঝড়ো উত্থান!

  • হৃদয়
  • প্রকাশিত : ০৩:২৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • 312

টানা পতনের পর দেশের শেয়ারবাজারে আবারও আংশিক ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে। অযৌক্তিক হিসেবে সমালোচিত নতুন মার্জিন রুলস আদালতে স্থগিত হতে পারে—এমন সম্ভাবনা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের দায়িত্বে পরিবর্তনের গুঞ্জন বিনিয়োগকারীদের মনোভাব উজ্জীবিত করেছে। এর প্রভাবেই সোমবার (২৪ নভেম্বর) বাজারে বড় উত্থান দেখা যায়।

সংস্কার নিয়ে প্রশ্ন

গত ১৫ মাসে বিএসইসির বিভিন্ন সংস্কার বাজারে প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেনি বলে মনে করছেন বিনিয়োগকারীরা। বরং সূচকে ধারাবাহিক নেতিবাচক প্রবণতায় এসব পদক্ষেপকে অনেকেই অপকারক হিসেবে দেখছেন। শাস্তিমূলক সিদ্ধান্তের প্রবণতা বাড়ায় কমিশনকে ‘শাস্তি কমিশন’ হিসেবেও আখ্যা দিচ্ছেন কেউ কেউ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নেতৃত্ব পরিবর্তনের দাবি

বাজার–সংশ্লিষ্টদের একাংশ মনে করেন, বর্তমান নেতৃত্ব বিনিয়োগবান্ধব নীতি নির্ধারণে ব্যর্থ হয়েছে। তাই বাজারের স্বার্থে কমিশনের নেতৃত্বে পরিবর্তন আনার দাবি জোরদার হয়েছে। তাদের প্রত্যাশা, নেতৃত্বে পরিবর্তন এলে আস্থা ফিরবে এবং বাজার দ্রুত স্থিতিশীলতার দিকে যাবে।

সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০২৫ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৪৭ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৩৮৫ কোটি ৯৩ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ২৫০ কোটি ২ লাখ টাকা বা ৬৫ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৫৯ টি বা ৯১.৮২ শতাংশের। আর দর কমেছে ২২ টি বা ৫.৬৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১০ টি বা ২.৫৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৮৫ টির, কমেছে ১৭ টির এবং পরিবর্তন হয়নি ১২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৯৩৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়েছিল।

জনপ্রিয় সংবাদ

গুঞ্জনে কাঁপছে নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারবাজারে ঝড়ো উত্থান!

প্রকাশিত : ০৩:২৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫