পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল কোম্পানী লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১৩ টাকা ৩৭ পয়সা আয় হয়েছে। গত বছরও একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১১ টাকা ২৪ পয়সা আয় হয়েছিল। প্রকাশিত প্রতিবেন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮০ টাকা ৩০ পয়সা।
অনলাইন ডেস্ক 























