০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৫ হাজারের নিচে সূচক, শঙ্কার ছায়া শেয়ারবাজারে

দীর্ঘ দুই মাস ধরে ধারাবাহিক পতনের মধ্য দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েই চলেছে। চলতি বছরের ৭ সেপ্টেম্বর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৬৩৬ পয়েন্টের ওপরে, বাজার মূলধন ছিল ৭ লাখ ২৭ হাজার ১০৩ কোটি টাকার বেশি। দুই মাসের ব্যবধানে সূচক ও মূলধন উভয় ক্ষেত্রেই বড় ধস দেখা দিয়েছে।

আজ বুধবার (০৫ নভেম্বর) লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮৬ পয়েন্টে—মানে দুই মাসে কমেছে ৬৫০ পয়েন্ট। একই সময়ে বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৬৮ হাজার ৬৯৯ কোটি টাকায়, অর্থাৎ দুই মাসে বাজার থেকে উবে গেছে প্রায় ৫৮ হাজার ৪০৪ কোটি টাকার বেশি।

শুধু আজকের লেনদেনেই সূচক কমেছে ৩২ পয়েন্টের বেশি এবং বাজার মূলধন কমেছে ৩ হাজার ৭১৯ কোটি টাকা। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অনিশ্চয়তা, তারল্য সংকট এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতা বাজারে এই নেতিবাচক প্রবণতা বাড়িয়েছে। এর সাথে নিয়ন্ত্রক সংস্থার বাজার সংক্রান্ত নেতিবাচক কিছু বিধি-বিধান বাজারের দুর্বল পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

৫ হাজারের নিচে সূচক, শঙ্কার ছায়া শেয়ারবাজারে

প্রকাশিত : ০৩:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫