০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ৪০ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৫ টাকা ৮৮ পয়সা। অন্যদিকে এককভাবে এসিআইয়ের শেয়ার প্রতি ৪৫ টাকা ৫২ পয়সা আয় হয়েছে, যা আগের বছর ছিল ৩৮ টাকা ২৫ পয়সা।

গত বছর সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫৫ টাকা ৮২ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩৫ টাকা ৭৫ পয়সা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩৯ টাকা ৩১ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর, সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

জনপ্রিয় সংবাদ

এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত : ০৯:৩৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫