পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৭০ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ০৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৯ টাকা ৮৯ পয়সা।
আগামী ০৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর, ২০২৫।
অনলাইন ডেস্ক 























