০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শেয়ারবাজার ছাড়ছেই বিনিয়োগকারীরা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • 132

খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের হতাশা ক্রমশ বেড়েছে। তাই শেয়ারবাজার ছেড়েছে বিনিয়োগকারীরা। এতে করে নিয়মিত কমছে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব।

সিডিবিএলের তথ্য অনুযায়ী, গত ০৭ অক্টোবর, ২০২৫ তারিখ মঙ্গলবার শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫২ হাজার ৬৫৬টি। যা গত ২৬ জুন ছিল ১৬ লাখ ৮৮ হাজার ৭০২টি। এ হিসাবে ৩ মাসে শেয়ারবাজারে বিও হিসাব কমেছে ৩৬ হাজার ৪৬টি।

এদিকে বিও হিসাব থাকলেও অনেকে সব শেয়ার বিক্রি করে দিয়ে এ বাজার থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। যে কারনে সক্রিয় বা সিকিউরিটিজ আছে এমন বিও হিসাবও কমছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দেখা গেছে, বিও হিসাবগুলোর মধ্যে সিকিউরিটিজ আছে এমন বিও নিয়মিত কমছে। যার ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বরের ১২ লাখ ১০ হাজার ৫৩২টি সক্রিয় বিও হিসাব গত ৭ অক্টোবর নেমে এসেছে ১২ লাখ ৮ হাজার ২৮৩ টিতে।

একইভাবে বেড়েছে সিকিউরিটিজ শূন্য বিও হিসাব। যাতে গত ২২ সেপ্টেম্বরের ৩ লাখ ৭৪ হাজার ৮৭টি সিকিউরিটিজ শুন্য বিও হিসাব ৭ অক্টোবর বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮২ টিতে।

জনপ্রিয় সংবাদ

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজার ছাড়ছেই বিনিয়োগকারীরা

প্রকাশিত : ০৩:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫